শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস

বরিশালে স’ মিলে দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশাল সদর উপজেলার কর্নকাঠি এলাকায় স’ মিলের করাতে গলা কেটে রানা সিকদার (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার বেলা ১২টার দিকে ওই এলাকার শহিদ খানের ভাড়া স’ মিলে দুর্ঘটনায় তিনি মারা যান।

নিহত রানা উপজেলার চরকাউয়া ইউনিয়নের দিনারের পোল এলাকার হানিফ সিকদারের ছেলে। মিলটি নগরীর কেডিসি কলোনীর বাসিন্দা জয়নাল হাওলাদারের ছেলে মামুন হাওলাদার পরিচালনা করে আসছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার স’ মিলে কাজ করছিলেন রানা। বেলা ১২টার দিকে গাছ চেরাই করার সময় পিছলে করাতের উপর পরে যায় সে। এতে তার গলার বেশীরভাগ অংশ কেটে গেলে ঘটনাস্থলেই সে মারা যান। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ওসি মোস্তফা কামাল হায়দার জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ