বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

এক কেজি চায়ের দাম ৫০ হাজার টাকা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত বছর একটুর জন্য রেকর্ড হয়নি। সেই কমতি পুষিয়ে দিয়ে এ বার নতুন রেকর্ড গড়ল আসামের ‘মনোহারি চা’। গত বার নিলামে মনোহারি বাগানের এই সোনালি স্পেশ্যালিটি চায়ের দাম উঠেছিল ৩৯,০০০ টাকা প্রতি কেজি। তাদের পিছনে ফেলে ৪০,০০০ টাকা কেজি দরে চা বিক্রি করেছিল অরুণাচল প্রদেশের ডনি পোলো বাগান।

মঙ্গলবার রেকর্ড ভেঙে মনোহারি বাগানের প্রতি কেজি সোনালি স্পেশ্যালিটি চায়ের দাম উঠল ৫০,০০০ টাকা। এ দরে তাদের দু’কেজি চা কিনে নিল সৌরভ টি ট্রেডার্স। গুয়াহাটি চা নিলাম কেন্দ্রের সম্পাদক দীনেশ বিহানির দাবি, নিলামে এখনও পর্যন্ত এটিই ভারতে চায়ের সর্বোচ্চ দাম।

মনোহারি বাগানের মালিক রাজন লোহিয়া জানান, এ বছর চা উৎপাদনের অনুকূল আবহাওয়া না থাকায় মাত্র পাঁচ কেজি ‘এক্সকুইজ়িট স্পেশ্যালিটি অর্থডক্স’ চা উৎপাদন করেছেন।

তার দাবি, পাতা থেকে নয়, কুঁড়ি থেকে তৈরি হয় এই চা। অপ্রস্ফুটিত কুঁড়িগুলিকে বিশেষ পদ্ধতিতে সংরক্ষণ করে ‘স্প্রিং ব্লেন্ডিংয়ের’ মাধ্যমে এই চা তৈরি হয়। এই পদ্ধতিতে তৈরি চা-ই অর্থডক্স চা বলে পরিচিত।

টি বোর্ডের চেয়ারম্যান প্রভাতকমল বেজবরুয়া বলেন, ‘‘হাতে তৈরি বিশেষ চা ধীরে ধীরে কমে আসছে। মনোহারি যা দাম পেয়েছে, তাতে এই বিশেষ ধরনের চা তৈরিতে অন্য বাগানগুলি উৎসাহ পাবে।’’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ