রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

বিটিআরসির নির্দেশনা: মোবাইল বৈধ কি না, যাচাই করুন আজই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবৈধ, নকল, ক্লোন মোবাইল ফোন ক্রয়ের ব্যাপারে সর্তকতা জারি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

মঙ্গলবার বিটিআরসি এক বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ১ আগস্ট হতে আইএমইআই সম্বলিত মোবাইল হ্যান্ডসেট নেটওয়ার্কে সংযুক্ত হলে পরবর্তীতে National Equipment Identity Register (এনইআইআর) এর মাধ্যমে নেটওয়ার্ক হতে বিচ্ছিন্ন করা হবে।

‘এমতাবস্থায়, মোবাইল ফোন হ্যন্ডসেট ক্রয়ের পূর্বে সেটটির আইএমইআই এর সঠিকতা নিন্মোক্ত পদ্ধতি অনুসরণপূর্বক যাচাই করে ক্রয় করা এবং বিক্রেতার নিকট হতে ক্রয় রশিদ গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

মোবাইল যাচাই যেভাবে: বিটিআরসি জানিয়েছে, নতুন মুঠোফোন কেনার আগে সেটির মোড়কের গায়ে লেখা ১৫ ডিজিটের আইএমইআই নম্বরটি দেখে নিতে হবে।

যে কোনো মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে KYD<space> ১৫ ডিজিটের আইএমইআই নম্বর লিখে ১৬০০২ তে পাঠাতে হবে।’’

ফিরতি খুদে বার্তায় গ্রাহক বিটিআরসির তথ্যভান্ডারে ওই আইএমইআই নম্বরটি আছে কি না, তা জানতে পারবেন।

*#06# ডায়াল করার মাধ্যমে হ্যান্ডসেটের আইএমইআই জানতে পারবেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ