বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

অন্ধ হয়েও ৪০ বছর ধরে মসজিদে পাঁচ ওয়াক্ত আজান দেন তিনি (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ তামিম : তিনি একজন মুয়াজ্জিন। বয়স ৮০ ছুঁইছুঁই। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়তে ছুটে যান মসজিদে। এ বৃদ্ধ অবস্থাতেও পায়ে হেঁটে মসজিদে গিয়ে আজান দেন নিয়মিত।

জানা যায়, তিনি এ বয়সেও আজান ছাড়তে চাননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, এ মুয়াজ্জিন সৌদি রাজধানী রিয়াদের একটি মসজিদের দিকে হেঁটে যাচ্ছেন।

তিনি এ মসজিদটিরই মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছেন দীর্ঘ ৪০ বছর। এ ৪০ বছরে তিনি কোনো দিন জামাত মিস করেননি। বাড়ি থেকে দূরত্ব সত্ত্বেও প্রতিদিন মসজিদে যান তিনি।

তিনি তার লাঠিতে ভর করে উপস্থিত হোন মসজিদে। তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি আল্লাহর থেকে জান্নাত ও ক্ষমা পাওয়ার জন্য পায়ে হেঁটে প্রতিদিন মসজিদে নামাজ আদায় করতে যাই। আবার পায়ে হেঁটে বাড়ি ফিরি।

সূত্র: আল বায়ান

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ