রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

গরীবকে খাওয়ালে ফিরে পাবেন ডিজেবল ফেসবুক আইডি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি বাংলাদেশে নানান ইস্যুতে অনেকের ফেসবুক আইডি ডিজেবল হয়ে গেছে। আর এসব ফেসবুক ব্যবহাকারীদের পাশে দাঁড়িয়েছে ‘সাইবার ৭১’ নামের একটি স্বেচ্ছাসেবী হ্যাকার সংগঠন।

সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে বাংলাদেশি এ হ্যাকার সংগঠন ডিজেবল হয়ে যাওয়া ফেসবুক আইডি পুনরুদ্ধার করে দেয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।

তবে এখন থেকে ‘সাইবার ৭১’ দল এ কাজটি ফ্রি করে দেবে না। বুধবার (২৪ জুলাই) তাদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে ‘সাইবার ৭১’ জানিয়েছে এখন থেকে হ্যাক কিংবা ডিজেবল হওয়া ফেসবুক আইডি ফিরে পেতে হলে তিনজন গরীব মানুষকে খাওয়াতে হবে।

পাঠকদের জন্য  ‘সাইবার ৭১’- এর পোস্টটি হুবহু তুলে ধরা হলো: 

‘প্রিয় শুভানুধ্যায়ী, আপনারা জানেন যে ‘সাইবার ৭১’ কখনো আর্থিক সহায়তার বিনিময়ে কাউকে হেল্প করে থাকে না। কিন্তু এবার থেকে আমরা আপনাদের থেকে সহায়তা নিবো।

আপনাদের যার ফেসবুক আইডি ডিজেবল/সমস্যা হয়ে আছে তারা সামর্থ্য অনুযায়ী দুইজন গরীবকে খাওয়াবেন। আপনি তাদের ছবি ফেসবুকে পোষ্ট দিয়ে ক্যাপশনে হ্যাশট্যাগ ব্যাবহার করবেন, #HelpCyber71 এবং আমাদের পেজকে ট্যাগ করে দিবেন। সেখান থেকে আমরা আপনাকে খুঁজে নিবো এবং সহায়তা করবো। তবে শর্ত হচ্ছে কাজ হওয়ার পর আরো তিনজন গরীবকে পেট ভরে খাওয়াতে হবে, এবং ফিরে আসা সেই আইডি থেকে তাদের ছবিও আপলোড করতে হবে।

তো, যাদের আইডি ডিজেবল কিংবা সিকিউরিটি প্রয়োজন অথবা কোন সমস্যা রয়েছে তারা শুরু করে দিন। ‘সাইবার ৭১’ আছে আপনার সাথে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ