বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

প্রিয়া সাহার নিরাপত্তার দাবিতে কলকাতায় বিজেপির বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ এবং প্রিয়া সাহার নিরাপত্তার দাবিতে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে বিজেপি।

গতকাল বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টির উদ্বাস্তু সেলের আহ্বায়ক মোহিত রায়ের নেতৃত্বে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে দলটি।

বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা চেয়ে এ বিক্ষোভে শতাধিক বিজেপি কর্মী অংশগ্রহণ করেন। তাদের দাবি, বাংলাদেশের হিন্দুকন্যা প্রিয়া সাহা বিপদের মুখে দেশ ছেড়েছেন। কলকাতার পার্ক সার্কাসের বঙ্গবন্ধু সরণিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ওই বিক্ষোভ কর্মসূচি থেকে স্মারকলিপি দেয়ারও পরিকল্পনা ছিল বিজেপির। তবে বিজেপি নেতা এবং উদ্বাস্তু সেলের আহ্বায়ক মোহিত রায়সহ ৩২ জনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার রাজ্য পুলিশ।

বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ কর্মসূচি উপলক্ষে সকাল থেকেই পুলিশ বাহিনী দূতাবাসে বিশেষ নিরাপত্তা দিয়েছিল।

কলকাতার স্থানীয় এক গণমাধ্যম জানায়, সম্প্রতি মোদি সরকারের মুসলিম নির্যাতনের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে একটি দল ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে গণমিছিল করেছিল। ওই সমাবেশ থেকে প্রিয়া সাহাকে অপমান করা হয়েছে।

এ পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার কলকাতার পার্ক সার্কাসে বঙ্গবন্ধু সরণিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিজেপির ওই বিক্ষোভ কর্মসূচিকে পাল্টা কার্যক্রম বলেই ধারণা করা হচ্ছে।

যদিও রাজ্য বিজেপি এটিকে পাল্টা কার্যক্রম মানতে নারাজ। তাদের দাবি, প্রিয়া সাহা নামের এক হিন্দু নারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের হিন্দুদের দূরাবস্থার কথা তুলে ধরেছেন। সে কারণেই বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা চাইছেন তারা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ