বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

মদিনাগামী হজ ফ্লাইট থেকে নামিয়ে দেয়া হল নওয়াজের ২ ভাতিজাকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মদিনাগামী হজ ফ্লাইট থেকে নামিয়ে দেয়া হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দুই ভাতিজাকে।

দেশটির আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমান বন্দরে তাদের বিমান থেকে নামিয়ে দেয় জাতীয় জবাবদিহি ব্যুরোর(এনএবি) অনুরোধে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা(এফআইএ)। খবর ডন নিউজ-এর।

খবরে বলা হয়, প্রয়াত আব্বাস শরিফের দুই ছেলে ইউসুফ ও আবদুল আজিজ হজ করতে যেতে বৃহস্পতিবার মদিনাগামী বিমানে উঠেছিলেন। কিন্তু এফআইবির অভিবাসী কর্মকর্তারা তাদের বিমান থেকে নামতে বাধ্য করেন।

জানা গেছে, এই দুই ভাইয়ের নাম জাতীয় জবাবদিহি ব্যুরোতে চৌধুরী সুগার মিলস মামলায় রয়েছে। কাজেই তাদের বিদেশ যেতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তাদের বিরুদ্ধে অর্থপাচার ও আয়বহির্ভূত উপার্জনের অভিযোগ রয়েছে। নওয়াজ শরিফ, শাহবাজ শরিফ, মরিয়ম নওয়াজ ও হামজা শাহবাজের সঙ্গে তাদের বিরুদ্ধেও তদন্ত চলছে বলে খবরে বলা হয়েছে।

আরএম/