মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি নিত্যপণ্যের আগাম সংকট শনাক্ত করবে এআই: বাণিজ্যমন্ত্রী দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর উৎপাদনে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু দুরুদে ইব্রাহিম: অর্থ ও ফজিলত রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত ইসি: সিইসি টুথপেস্টে বিষ, ফিরুন সুন্নতি মিসওয়াকে! শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান

দৃষ্টিশক্তি ভালো রাখতে ৩ ব্যায়াম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঝাপসা দেখা, প্রায়ই মাথাব্যথা করা, চোখ দিয়ে পানি ঝড়া এগুলো দুর্বল দৃষ্টিশক্তির লক্ষণ। এ ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা নেয়া জরুরি। পাশাপাশি কিছু ব্যায়াম করতে পারেন যেগুলো দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করবে।

ব্যায়াম চোখের পেশিকে নমনীয় করে এবং রক্তসঞ্চালনে সহায়তা করে। নিয়মিত ব্যায়াম করলে চোখ ভালো থাকে এবং দৃষ্টিশক্তি বাড়ে। আসুন জেনে দৃষ্টিশক্তি ভালো রাখার তিন ব্যায়াম।

ব্যায়াম ১: হাতে একটি পেন্সিল ধরুন। এবার একে চোখ থেকে কিছুটা দূরত্বে সরান। পেন্সিলের ওপর দৃষ্টি রাখুন। এবার পেন্সিলটি ধীরে ধীরে আপনার নাকের সামনে আনুন। আবার দূরে সরিয়ে নিন। পেন্সিলের দিকেই সবসময় দৃষ্টি রাখুন।
দিনে অন্তত ১০ বার এ পদ্ধতি অনুসরণ করুন।

ব্যায়াম ২: চোখের মণিকে ক্লক ওয়াইজ বা ঘড়ির দিকে ঘুরান কয়েক সেকেন্ডের জন্য। এবার ঘড়ির উল্টো দিকে মণিকে ঘুরান। চার থেকে পাঁচ বার এ পদ্ধতি অনুসরণ করুন।

ব্যায়াম ৩: চোখের পাতা বন্ধ করুন আবার খুলুন। এভাবে ২০ থেকে ৩০ বার করুন। এবার চোখ বন্ধ করে একটু বিশ্রাম নিন। দিনে দুই বার এ পদ্ধতি অনুসরণ করতে পারেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ