বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রিটেনে সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়েকে বিষাক্ত রাসায়নিক দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র।

এ নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলো রাশিয়াকে ঋণ দিতে পারবে না। তাছাড়া, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে মস্কোকে বাড়তি ঋণ কিংবা কোনোরকম অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহায়তায়ও বাধা দেবে ওয়াশিংটন।

উল্লেখ্য, গত বছরের ৪ মার্চ যুক্তরাজ্যের সলসবেরি শহরে সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়া স্ক্রিপালকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। যুক্তরাজ্য শুরু থেকেই দাবি করে আসছে, রাশিয়ার গুপ্তচররাই স্ক্রিপাল ও তার মেয়েকে মারতে চেয়েছে। তবে রাশিয়া এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ