বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

কাশ্মীর ইস্যুতে সম্ভাব্য সব পদক্ষেপ নেয়ার ঘোষণা পাকিস্তানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জম্মু ও কাশ্মীরকে দেওয়া বিশেষ মর্যাদা বাতিল করে দিতে ভারতের ঘোষণার পরপরই এ ইস্যুতে ‘হুমকি দিয়ে’ মুখ খুলেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, এ অবৈধ পদক্ষেপের মোকাবিলায় পাকিস্তান সম্ভাব্য সব বিকল্প ব্যবস্থা চর্চা করবে।

আজ সোমবার (০৫ আগস্ট) পাকিস্তানের দেয়া বড় একটি বিবৃতিতে এও বলা হয়, কাশ্মীরের ব্যাপারে পাকিস্তান তার অবিচল প্রতিশ্রুতি আবারও নিশ্চিত করবে।

উল্লেখ্য, ভারতের সংসদে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা দেন, সংবিধান অনুযায়ী জম্মু ও কাশ্মীরকে দেওয়া বিশেষ সুবিধা বাতিল করা হবে। এ হিসেবে ভারতের কেন্দ্রীয় শাসনের আওতায় চলে আসবে জম্মু ও কাশ্মীর। আর এর পরই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ইস্যুতে সম্ভাব্য সব পথই অবলম্বন করা হবে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ