সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন হজ-ওমরাহ ব্যবস্থাপনায় নতুন তথ্যব্যবস্থা চালু করল সৌদি আরব ‘ম্যাঁয় ঠিক হুঁ আলহামদুলিল্লাহ’

কায়রোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিশরের রাজধানী কায়রোতে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩২ জন। আজ সোমবার মিশরের স্বাস্থ্য মন্ত্রনালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, কায়রোতে অবস্থিত দেশটির জাতীয় ক্যান্সার ইন্সটিটিউট এর পাশে ভয়াবহ এ বিস্ফোরণ ঘটে।

বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয় জানায়, ট্রাফিক আইন অমান্য করে চলা একটি গাড়ি সঙ্গে অন্য তিনটি গাড়ির সংঘর্ষ হয়। এতে ভয়াবহ এ বিস্ফোরণ ঘটে। মিশরের পাবলিক প্রসিকিউটর এ ঘটনার তদন্ত করছে। তবে এটি হামলা না গাড়ি দুর্ঘটনা তা পরিষ্কার করে বলা হয়নি।

-এএ