সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন হজ-ওমরাহ ব্যবস্থাপনায় নতুন তথ্যব্যবস্থা চালু করল সৌদি আরব ‘ম্যাঁয় ঠিক হুঁ আলহামদুলিল্লাহ’

লিবিয়ায় বিমান হামলায় নিহত ৪১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লিবিয়ায় জাতিসংঘ সমর্থিত সরকার নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলা চালিয়ে ৪১ জনকে হত্যা করেছে খলিফা হাফতারের সামরিক বাহিনী। দেশটির দক্ষিণপূর্বাঞ্চলে গতকাল রোববার (৪ আগস্ট) হাফতারের সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে বলে স্থানীয় গণমাধ্যমে প্রকাশ করেছে।

গতকাল রোববার (৪ আগস্ট) মুরযুক শহরে এবং তেবু ট্রাইব অঞ্চলে হওয়া হামলার পরপরই রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল 'আল-আহরার'এ দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির সাংসদ রেহমা আদেম বলেন, হাফতারের সামরিক বাহিনীর হামলায় প্রাথমিক তথ্য অনুযায়ী ২০ জন নিহত হয়েছে।

মুরজুক শহরের কাউন্সিলর মোহাম্মদ ওমর বলেন, একটি বিয়ের অনুষ্ঠান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এই ঘটনায় ৪১ জন নিহত হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) দেওয়া পরি সংখ্যান অনুযায়ী হাফতার বাহিনী ও জাতিসংঘ সমর্থিত সরকারের মধ্যকার সংঘর্ষে এখন পর্যন্ত ১০০০ মানুষ নিহত হয়েছে এবং আরও ৫৫০০ মানুষ আহত হয়েছে।

-এটি