শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

কাশ্মির থেকে কোন খবর পাওয়া যাচ্ছে না, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশেষ মর্যাদা তুলে নেয়ার একদিন পরেও প্রায় সবকিছু থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে ভারত শাসিত কাশ্মীর।

জানা যায়য, গত রোববার সন্ধ্যা থেকে বিচ্ছিন্ন করে দেয়া কাশ্মীরের টেলিফোন, মোবাইল এবং ইন্টারনেটের সংযোগ যা এখনও ঠিক করে দেয়া হয়নি। বর্তমানে কাশ্মীরের রাস্তায় টহল দিচ্ছে হাজার হাজার সেনা। খবর বিবিসির।

কাশ্মীরের বিভিন্ন এলাকায় কোথায় কি হচ্ছে তা সেখানকার লোক কিছুই জানতে পারছে না বলে খবরে বলা হচ্ছে। কাশ্মীরের যোগাযোগ ব্যবস্থা কখন ঠিক হবে, সেবিষয়ে কোনো ইঙ্গিত দেয়া হয়নি ভারত সরকারের পক্ষ থেকে।

তবে স্থানীয়ভাবে পাওয়া খবর থেকে জানা যাচ্ছে যে সাধারণ মানুষকে ঐ অঞ্চলে প্রবেশ করতে বাধা দেয়া হচ্ছে না।

গতকাল ভারতের সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুচ্ছেদ ৩৭০ এর বিলোপের ঘোষণা দেয়ার কয়েকদিন আগে থেকেই কাশ্মীরে উত্তেজনা বিরাজ করছিল।

সংসদে ঘোষণা দেয়ার কয়েকদিন আগে ঐ অঞ্চলে অতিরিক্ত দশ হাজার সেনা মোতায়েন করা হয়। পর্যটকদের ঐ এলাকা ছেড়ে যেতে বলা হয়, হিন্দু তীর্থযাত্রীদেরও নির্দেশ দেয়া হয় ঘরে ফিরে যেতে। বন্ধ করে দেয়া হয় স্কুল-কলেজ।

এছাড়া গতকাল ৩৭০ ধারা বিলোপ করার পর কাশ্মীরে আরও ৮ হাজার সেনা মোতায়েন করা হয়। সেইসঙ্গে রাজধানী শ্রীনগর আর জম্মু অঞ্চলে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ