শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

'কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব দিয়ে ইমরানকে বোকা বানিয়েছেন ট্রাম্প'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের রাজনৈতিক মহলের বর্তমান আলোচিত ও দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কন্যা মরিয়ম নওয়াজ বলেছেন, কাশ্মীর সংকটে মধ্যস্থতার প্রস্তাব দিয়ে ইমরান খানকে বোকা বানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ভারতের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি কোনো ধারণা করতে পারেননি।

টুইটা বার্তায় তিনি বলেন, সেখানে কী ঘটতে যাচ্ছে, তা আপনি (ইমরান খান) কল্পনাও করতে পারেননি। ভারত সরকার যেখানে যা করছে, তাদের প্রস্তুতি নিয়ে আপনি বিস্মৃতিপ্রবণ ছিলেন।

গত মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান যুক্তরাষ্ট্র সফরে গেলে সেখানে কাশ্মীর সংকট নিরসনে ট্রাম্পকে মধ্যস্থতার প্রস্তাব দেন তিনি। মরিয়ম বলেন, দুই পক্ষ থেকে কী প্রতিশ্রুতি চাওয়া হয়েছিল, পাকিস্তানের জনগণের কাছে তা অবশ্যই আপনাকে বলতে হবে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রকে ইমরান খান কী প্রতিশ্রুতি দিয়েছেন তাও জনগণের কাছে প্রকাশ করতে হবে বলে দাবি করেন মরিয়ম।

তিনি বলেন, ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব কি একটি ফাঁদ ছিল, যেটিতে আপনি পড়েছেন এবং আত্মতৃপ্তিতে ভুগছেন? কিংবা শত্রুরা কী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, সে সম্পর্কে আপনার কাছে কোনো ক্লু ছিল না।

 

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ