শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ঈদের আগে ছুটির ৩ দিন রাত ৮টা পর্যন্ত ব্যাংক খোলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঈদুল আজহার আগের ছুটির তিন দিন কুরবানির হাটের নিকটবর্তী সব ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে এ নির্দেশনা দেয়। কুরবানির পশু ব্যবসায়ীদের ব্যাংকিং লেনদেনের সুবিধার্থে এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে ঢাকার দুই সিটি কর্পোরেশনে কুরবানির পশুর হাটগুলোতে প্রচুর ব্যবসায়ীর সমাগম ঘটে। এ কারণে বিপুল পরিমাণ নগদ অর্থের লেনদেন হয়ে থাকে। ফলে হাটগুলোতে আর্থিক লেনদেনের নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।

তাই আগামী ঈদের আগে সাপ্তাহিক ও সাধারণ ছুটির তিন দিন শুক্র, শনি এবং রোববার অর্থাৎ ৯, ১০ ও ১১ আগস্ট কুরবানির হাটের নিকটবর্তী ব্যাংক শাখাগুলো সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে ঘোষিত ছুটির দিনগুলোয় ব্যাংকের সব শাখাসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে সাপ্তাহিক ও সাধারণ ছুটির তিন দিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখতে হবে। একই সঙ্গে ঈদুল আজহার আগের সাপ্তাহিক ও সাধারণ ছুটির এ তিন দিন দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের যুক্তিসঙ্গত ভাতা দেয়ারও নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

পাশাপাশি এসময়ে ব্যাংকের শাখা ও ভল্টের নিরাপত্তা সুনিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করতে বলা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ