বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এ সপ্তাহে হারামাইনের খতিব যে দুই শায়খ ১ অক্টোবর ২০২৬ ২০২৬-এর নামাজের সময়সূচি ‘বিকল্প ছাড়া উচ্ছেদ অভিযান চালিয়ে মানুষের রুটি-রুজি ক্ষতিগ্রস্ত করা যাবে না’ ‘শাতিমের বিধান’—একটি গবেষণামূলক গ্রন্থ

পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে আ. লীগ নেতার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাগুরা জেলার শ্রীপুর উপজেলার শ্রীকল ইউনিয়নে পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯টায় কুমার নদীতে থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত আমিরুল ইসলাম (৪৫) শ্রীকলের ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ছিলেন।

স্থানীয়দের কাছে খবর পেয়ে আজ বুধবার সকাল সাড়ে ৯টায় কুমার নদী থেকে আমিরুলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। তিনি একটি মারামারির ঘটনায় দায়েরকৃত মামলার আসামি ছিলেন।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মুতাসিম বিল্লাহ সংগ্রাম জানান, গতকাল সন্ধ্যায় গ্রেপ্তার করতে আমিরুলকে ধাওয়া করে পুলিশ। এ সময় গ্রেপ্তার এড়াতে নদীতে ঝাঁপ দেন তিনি। এরপর থেকে তার খোঁজ মিলছিলো না। আজ সকালে নদীতে তার লাশ পাওয়া যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ