রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

বিশ্বের সবচেয়ে ছোট ল্যাপটপ যুক্তরাষ্ট্রে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের আইটি ইঞ্জি. পল ক্লিঞ্জার একটি বিশেষ ল্যাপটপ তৈরি করেছেন, যা আইবিএমের থিঙ্কপ্যাডের চেয়েও ছোট। ক্লিঞ্জারের এই ল্যাপটপে মাত্র ০.৯৬ ইঞ্চি স্ক্রিন দেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের আইটি ইঞ্জি. পলের ছোট এ ল্যাপটপে থিঙ্কপ্যাডের মতো কিপ্যাডের মাঝখানে একটি লাল রঙের ট্র্যাকপয়েন্ট স্টাইলের কার্সার কন্ট্রোলার রয়েছে। ল্যাপটপটিতে ১২৮×৬৪ পিক্সেলের ওএলইডি ডিসপ্লে দেয়া হয়েছে। এর সঙ্গে এই ল্যাপটপে এটিনি-১৬১৪ মিনি কন্ট্রোলার আছে।

এ ল্যাপটপে দেয়া হয়েছে ৩০০ এমএএইচ ব্যাটারি। এর ব্যাটারি রিচার্জেবল। এর সঙ্গে টিপি-৫৪০০ ব্যাটারি চার্জার দেয়া হয়েছে। ল্যাপটপটির বিশেষ দিক হলো- এতে আপনি গেমও খেলতে পারবেন।

পলের এই মিনি ল্যাপটপ থিঙ্কটিনি বানাতে এক সপ্তাহ সময় নিয়েছে। পল জানিয়েছেন, এর কম্পোন্যান্টসের জন্য ৭০ ডলার এবং কাস্টম প্রিন্টেড সার্কিট বোর্ডের জন্য ১৫ ডলার খরচ হয়েছে।

সূত্র: নিউজট্র্যাকলাইভ ডটকম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ