সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন হজ-ওমরাহ ব্যবস্থাপনায় নতুন তথ্যব্যবস্থা চালু করল সৌদি আরব ‘ম্যাঁয় ঠিক হুঁ আলহামদুলিল্লাহ’

শিক্ষার্থীদের মাঝে সাভার মিডিয়া ক্লাবের কয়েল বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী ♦
বিশেষ প্রতিবেদক

ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে সবার আগে প্রত্যেককে সচেতন হবার আহবান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।

বিকেলে সাভারে মোফাজ্জল-মোমেনা চাকলাদার ডিগ্রী কলেজ মিলনায়তনে এক সুধী সমাবেশে এ কথা বলেন তিনি।ডেঙ্গু,চিকুনগুনিয়া ও ম্যালেরিয়া রোগের ভাইরাস বহনকারী এডিস মশা সম্পর্কে সচেতনতা তৈরি ও প্রতিরোধে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে মশার কয়েল বিতরণ কর্মসূচীর উদ্ধোধন করতে গিয়ে এসব কথা বলেন তিনি।

সাভার মিডিয়া ক্লাবের সভাপতি জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান,সাভার পৌর-মেয়র আব্দুল গণি, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তাহমিদুল ইসলাম, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান ও সাভার উপজেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ খান। পরে কলেজের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে মশার কয়েল বিতরণ করা হয়।

-এটি