জহির উদ্দিন বাবর: তারা এই বলে কান্নাকাটি করছেন যে, আমাদের ধোঁকা দেয়া হয়েছে। নিজেদের মজলুম প্রমাণিত করার জন্য তারা চোখের অশ্রু ঝরাচ্ছেন। কিন্তু এই অশ্রুর পেছনে ধোঁকার এক দীর্ঘ বহর লুকিয়ে আছে। আর সেই ধোঁকা লোক-দেখানো অশ্রু ঝরানো ব্যক্তিরা স্বজাতির সঙ্গে করেছেন। তারা হলেন ফারুক আবদুল্লাহ ও তার ছেলে ওমর আবদুল্লাহ। তারা এই প্রতিক্রিয়া দিচ্ছেন যে, কাশ্মিরীদের সঙ্গে জুলুম করা হয়েছে।
প্রকৃত সত্য হলো, বেশির ভাগ কাশ্মিরী কখনও ৩৭০ ধারাকে স্বীকারই করেনি। কারণ এই দফার দ্বারা ফারুক আবদুল্লাহর বাবা শেখ মুহাম্মদ আবদুল্লাহ অধিকৃত কাশ্মীর আর ভারতের মধ্যে একটি ‘অবৈধ’ সম্পর্ক স্থাপন করেছিলেন। এর একমাত্র উদ্দেশ্য ছিল নিজের শাসন পাকাপোক্ত করা। ৩৭০ ধারা মূলত ভারতের সাবেক প্রধানমন্ত্রী জওহর লাল নেহেরু এবং শেখ আবদুল্লাহর মধ্যে একটি চুক্তি। শেখ আবদুল্লাহ কাশ্মিরীদের সন্তুষ্ট রাখতে ৩৫ ধারাকেও আইনে যুক্ত করান এবং বাইরের লোকদের জন্য কাশ্মীরে জমি কেনার পথ বন্ধ করেন।
৩৭০ ও ৩৫ ধারার বিলুপ্তি মূলত ভারতের পক্ষ থেকে ওই কাশ্মীরিদের জন্য ধোঁকা যারা ভারতের আশ্বাসের ওপর ভরসা করে স্বজাতির সঙ্গে গাদ্দারি করেছিলেন। শেখ মুহাম্মদ আবদুল্লাহকে পাকিস্তানের প্রতিষ্ঠাতা কায়েদে আজম মুহাম্মদ আলি জিন্নাহ স্বজাতির সঙ্গে ধোঁকাবাজি না করতে বলেছিলেন। কিন্তু তিনি কায়েদে আজমের কথা শুনেননি। তিনি বরং নেহেরুর সঙ্গে মিলে কাশ্মীরিদের ভারতের গোলাম বানিয়ে রাখেন। ইতিহাস কায়েদে আজমকে বারবার সত্য এবং শেখ আবদুল্লাহকে মিথ্যা প্রমাণ করেছে।
আজ যখন ভারত সরকার নিজেদের মিথ্যা ও ধোঁকাবাজ প্রমাণ করে দিলো তখন শেখ মুহাম্মদ আবদুল্লাহ এবং তার পরিবারের আসল চরিত্র তুলে ধরা জরুরি। কারণ এই পরিবার শুধু কাশ্মীরিদেরই নয় পাকিস্তানকেও ধোঁকা দিয়েছে।
শেখ মুহাম্মদ আবদুল্লাহ তার আত্মজীবনীতে আল্লামা ইকবালের সঙ্গে নিজের সাক্ষাতের কথা উল্লেখ করেছেন কিন্তু কায়েদে আজমের সঙ্গে সাক্ষাতের কথা এড়িয়ে গেছেন। এটি একটি ঐতিহাসিক বাস্তবতা যে, কাশ্মীরিদের বর্তমান যে স্বাধীনতা আন্দোলন এর নিয়মতান্ত্রিক সূচনা করেছিলেন আল্লামা ইকবাল ১৯৩১ সালে। ওই বছরের ১৩ জুলাই শ্রীনগরে মু