শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

চৌধুরী সুগার মিলস মামলায় মরিয়ম নাওয়াজ গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

পাকিস্তানের জাতীয় অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (ন্যাব) পাকিস্তান মুসলিম লীগের সহ-সভাপতি ও প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নাওয়াজকে চৌধুরী সুগার মেইল মামলায় গ্রেপ্তার করেছে।

ডেইলি পাকিস্তানের বরাতে জানা যায়, আজ বৃহস্পতিবার মরিয়ম নাওয়াজ তার বাবার সাথে দেখা করতে লাহোরের  কারাগারে যান, সেখানে এনএবি দল অপেক্ষা করছিল, সেখান থেকে তাকে গ্রেপ্তার করে তাদের অফিসে নিয়ে যায়।

তদন্তের স্বার্থে আইন অনুযায়ী মরিয়ম নাওয়াজকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ন্যাব।

উল্লেখ্য, মরিয়ম নাওয়াজকে চৌধুরী সুগার মিলস মামলার তদন্তের জন্য তলব করছে আদালত। তিনি এ মামলায় ৩১ জুলাই আদলতে হাজির হয়েছিলেন, যেখানে তিন সদস্যের একটি দল তাকে ৪৫ মিনিট জিজ্ঞাসাবাদ করেছিলেন।

বৃহস্পতিবার চৌধুরী সুগার মিল মামলায় মরিয়ম নাওয়াজ এর সঙ্গে নাওয়াজ শরীফের ভাতিজা ইউসুফ আব্বাসকেও গ্রেপ্তার করেছে ন্যাব।

সূত্র: ডেইলি পাকিস্তান

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ