মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

বন্যা দুর্গত মানুষের সহযোগিতা করা ঈমানি ও নৈতিক দায়িত্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের নায়বে আমীর মাওলানা রেজাউল করিম জালালী বলেছেন, বানবাসী মানুষ মানবেতর জীবন যাপন করছে। বন্যা কবলিত এলাকায় পর্যাপ্ত পরিমান খাদ্য সামগ্রীর অভাবে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।

বানবাসী মানুষের সহযোগিতায় এগিয়ে আসা ঈমানী ও নৈতিক দায়িত্ব। তিনি বিত্তশালী সকলকে বন্যা কবলিত মানুষের দূর্যোগে এগিয়ে আসার আহবান জানান।

আজ বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জের শান্তিগঞ্জ বাজারে ও বিশ্বম্ভপুর উপজেলায় বন্যা দুর্গত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণকালে এসব কথা বলেন। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ন মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারী জেনারেল মুহাম্মদ উবায়দুর রহমান।

সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এমরান আলম,সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা নূর উদ্দিন আহমদ,সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ শাহিদ আহমদ,সিলেট জেলা সহসাধারণ সম্পাদক ডা.মোস্তফা আহমদ আজাদ,প্রশিক্ষণ সম্পাদক মুফতি মুহাম্মদ মাহবুবুল হক,সুনামগঞ্জ জেলা সহসাধারণ সম্পাদক মাওলানা রমিজ উদ্দিন,সুনামগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম,দক্ষিণ সুনামগঞ্জ সভাপতি জমিরুল ইসলাম মুমতাজ,দিরাই উপজেলা সভাপতি মাওলানা শরিফুল ইসলাম,বিশ্বম্ভপুর উপজেলা সভাপতি মাওলানা তাজুল ইসলাম প্রমূখ।

এতে প্রায় দুইশত পরিবারকে সংগঠনের কেন্দ্রীয় ত্রান ফান্ড থেকে নগদ অর্থ প্রদান করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ