মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

বিশ্বের এক-চতুর্থাংশ মানুষ মারাত্মক পানি সংকটে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আটলাস সাগরের জলীয় জলের ঝুঁকি পর্যালোচনা করে মঙ্গলবার পানির সংকট, খরা ও বন্যার ঝুঁকি সংক্রান্ত এই প্রতিবেদন প্রকাশ করে৷

ডব্লিউআরআই বলছে, কাতার, ইসরাইল, লেবানন, ইরান, জর্ডান, লিবিয়া, কুয়েত, সৌদি আরব, ইরিত্রিয়া, সংযুক্ত আরব আমিরাত, সান মেরিনো, বাহরাইন, ভারত, পাকিস্তান, তুর্কমেনিস্তান, ওমান এবং বসনিয়ায় মারাত্মক পানি সংকট রয়েছে৷

এসব দেশে কৃষি, শিল্প এবং পৌরসভাগুলোতে বছরে ভুগর্ভস্থ এবং ভূউপরিভাগের ৮০ শতাংশ পানি ব্যবহার করে৷ শুষ্ক মৌসুমে পানি সরবারহের চাহিদা বেড়ে যায়, জলবায়ু পরিবর্তনের কারণে এটা বেড়েই চলছে৷ এতে করে ভয়ানক পরিণতি হতে পারে৷ কেপ টাউন, সাও পাওলো এবং চেন্নাইয়ে সম্প্রতি এ ধরনের সমস্যা হয়েছে৷

ডব্লিউআরআই এর সিইও অ্যান্ড্রু স্টিয়ার বলেছেন, পানির সমস্যা সব থেকে বড় সমস্যা হলেও কেউ এনিয়ে কথা বলছে না৷ খাদ্য নিরাপত্তাহীনতা, সংঘাত ও অভিবাসন এবং আর্থিক মন্দায়ও এর প্রভাব নজরে রয়েছে।

এছাড়া বিশ্বের আরো ১৭টি দেশে পানির সংকট রয়েছে বলে প্রতিবদনে বলা হয়েছে৷ পানি নিয়ে সব থেকে বেশি সমস্যা আছে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার ১২টি দেশ৷ এর পরেই ১৩তম অবস্থানে রয়েছে ভারত৷ পানির সমস্যায় থাকা অন্য ১৬টি দেশের থেকে ভারতের জনসংখ্যা তিন গুণ বেশি৷

ভারতের সাবেক জলসচিব শশী শেখর বলেছেন, চেন্নাইয়ের সাম্প্রতিক পানির সংকট বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণ করেছে, তবে ভারতের বিভিন্ন অঞ্চল দীর্ঘস্থায়ী পানি সংকটের মুখোমুখি হচ্ছে আর এই তথ্যটি এ বিষয়ে ঝুঁকি চিহ্নিত করে সেটিকে অগ্রাধিকার দিতে সহায়তা করতে পারে৷

যেসব দেশে পানির সমস্যা কম রয়েছে সেখানকার ছোট অঞ্চলেও ভয়ানকভাবে এ সমস্যা হতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে৷ পানি নিয়ে সংকটে রয়েছে সেই তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান ৭১তম৷ সংযুক্ত আরব আমিরাতের মত যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো রাজ্যে পানির সমস্যা রয়েছে৷ ডয়েচে বেল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ