সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন হজ-ওমরাহ ব্যবস্থাপনায় নতুন তথ্যব্যবস্থা চালু করল সৌদি আরব ‘ম্যাঁয় ঠিক হুঁ আলহামদুলিল্লাহ’

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরাজগঞ্জের সলঙ্গায় অজ্ঞাত যানবাহনের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার রাত ১০টার দিকে উপজেলার পাচলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রায়গঞ্জের পূর্ব তেলিজানা আবু তাহেরের ছেলে তানভীর (২১) ও উল্লাপাড়ার গপীনাথপুর গ্রামের সাখায়ত হোসেনের ছেলে মুহা. আজীম (১৮)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আক্তারুজ্জামান জানান, দুই মোটরসাইকেল আরোহী নলকা থেকে রায়গঞ্জে যাওয়ার পথে পাঁচলিয়া বাজার এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি যানবাহন তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়।