সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন হজ-ওমরাহ ব্যবস্থাপনায় নতুন তথ্যব্যবস্থা চালু করল সৌদি আরব ‘ম্যাঁয় ঠিক হুঁ আলহামদুলিল্লাহ’

২০৩০ সালের মধ্যে দারিদ্র্য নির্মূল করা সম্ভব: পরিকল্পনামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মৌসুমি দারিদ্র্য দূর হলেও আঞ্চলিক দারিদ্র্য মোকাবিলায় এখনো বড় চ্যালেঞ্জ রয়ে গেছে রয়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে নারীদের ক্ষমতায়ন শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সবার সমন্বিত উদ্যোগে মৌসুমে দারিদ্র্য, মৌসুমি রোগব্যাধী অনেকটাই কমে এসেছে। ২০৩০ সালের মধ্যে দারিদ্র্য দূর করার লক্ষ্যের পথেও সরকার অনেকটাই এগিয়ে রয়েছে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাংগার প্রজেক্টের গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ও কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার।

যুক্তরাষ্ট্র ভিত্তিক হাঙ্গার প্রজেক্টের গ্লোবাল ভাইস-প্রেসিডেন্ট ও কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। পরিকল্পনা কমিশনের জেনারেল ইকোনমিক ডিভিশনের (জিইডি) ডা. শামসুল আলম বক্তব্য রাখেন।

মান্নান বলেন, দেশে ২০৩০ সালের মধ্যে দারিদ্র্য নির্মূল করা সম্ভব এবং এ ব্যাপারে এনজিও, সুশীল সমাজ এবং বেসরকারি খাতকে সরকারের সঙ্গে কাজ করতে হবে।

এসডিজির লক্ষ্যসমূহকে সর্বজনীন অবিহিত করে তিনি বলেন, সরকার এ ক্ষেত্রে একটি সামগ্রীক সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে। এ ক্ষেত্রে লক্ষ্য হলো কাউকে পিছনে ফেলে নয় বরং প্রত্যেককে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া।

পরিকল্পনা মন্ত্রী বলেন, হাঙ্গার প্রজেক্টের মতো নাগরিক সংগঠনগুলো এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যেহেতু সরকার তাদের জ্ঞান ও অভিজ্ঞতাকে সরকারি কর্মকাণ্ডে কাজে লাগাতে পারে। মৌসুমী দারিদ্র্য ‘মঙ্গা’ শুধুমাত্র বাংলাদেশেই ছিল না, এ ধরনের দারিদ্র্য অনেক ধনী দেশগুলোতে বা উত্তরের দেশগুলোর মধ্যেও ছিল এবং তারা সময়ের সাথে সাথে এগুলো মোকাবেলা করেছে।

-এ