সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন হজ-ওমরাহ ব্যবস্থাপনায় নতুন তথ্যব্যবস্থা চালু করল সৌদি আরব ‘ম্যাঁয় ঠিক হুঁ আলহামদুলিল্লাহ’

কাশ্মির নিয়ে পাকিস্তানের দাবি পাত্তা দেয়নি জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মিরের মতো দ্বিপাক্ষিক বিষয়ে হস্তক্ষেপের পাকিস্তানে দাবি কার্যত এড়িয়ে গেল জাতিসংঘ। বরং শিমলা চুক্তির প্রসঙ্গ টেনে বৃহস্পতিবার জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস ভারত এবং পাকিস্তানকে কাশ্মির নিয়ে যথাসম্ভব সংযম দেখানোর অনুরোধ জানিয়েছেন।

কাশ্মির সমস্যা নিয়ে মধ্যস্থতার জন্য জাতিসংঘের কাছে বরাবরই দরবার করে এসেছে পাকিস্তান। সম্প্রতি কাশ্মীরে বিশেষ মর্যাদা তুলে নেয়ায় ফের জাতিসংঘের দ্বারস্থ হয় পাকিস্তান।

পররাষ্ট্র মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলুপ্তির পরে ভারত জাতিসংঘে গৃহীত প্রস্তাব ভেঙেছে বলে চিঠিও লেখেন গুতেরেসকে।

জাতিসংঘ যে কাশ্মির সমস্যা নিয়ে হস্তক্ষেপ করবে না, যদিও সরাসরি যে ঘোষণা করেনি। তবে প্রতিবারের মতো এ বারেও শিমলা চুক্তির প্রসঙ্গ টেনে দু’দেশকে রাষ্ট্রপুঞ্জ কার্যত এটাই মনে করিয়ে দিয়েছে যে, ভারত-পাকিস্তানের এই দ্বিপাক্ষিক বিষয়ের মধ্যে তৃতীয় কোনও পক্ষের নাক গলানো অনুচিত। এমনটাই মনে করছে নয়াদিল্লি।

গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজেরিক স্পষ্ট করে দিয়েছেন, নিরাপত্তা পরিষদের নজরদারি কমিশন কাশ্মীর পরিস্থিতির উপর খুব কাছ থেকে নজর রেখেছে।

-এটি