শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ক্যালিফোর্নিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ৪ পথচারী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে চার পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই ব্যক্তি। গতকাল বৃহস্পতিবার পৃথক ছয়টি জায়গায় হামলা চালায় ওই হামলাকারী। এ ঘটনায় ৩১ বছর বয়সী সন্দেহভাজনকে আটক করেছে অঙ্গরাজ্যের পুলিশ।

বিবিসি জানিয়েছে, এক নিরাপত্তারক্ষীর কাছ থেকে একটি ছুরি ও বন্দুক ছিনিয়ে নেয় ওই হামলাকারী। এরপর ওই নিরাপত্তারক্ষীকেই গুরুতর জখম করে। বর্তমানে ওই হামলাকারী পুলিশ হেফাজতে রয়েছে। তবে এখনো তার নাম প্রকাশ করেনি পুলিশ। মূলত ডাকাতির উদ্দেশ্যেই ছুরি নিয়ে হামলা চালান তিনি।

ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টির গার্ডেন গ্রোভ শহরের পুলিশ কর্মকর্তা কার্ল হুইটনি বলেন, ‘সে খুব রাগান্বিত ছিল এবং অনেকের ক্ষতি করেছে।’

চলতি সপ্তাহেই, টেক্সাস এবং ওহাইয়ো রাজ্যে এলোপাতাড়ি গোলাগুলিতে প্রাণ হারান কমপক্ষে ৩১ জন। ঘটনাগুলোয় শ্বেতাঙ্গ উগ্রবাদ এবং ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর জন্য ট্রাম্প প্রশাসনকে দায়ী করছে ভুক্তভোগী পরিবারগুলো।

আরএম/