সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন হজ-ওমরাহ ব্যবস্থাপনায় নতুন তথ্যব্যবস্থা চালু করল সৌদি আরব ‘ম্যাঁয় ঠিক হুঁ আলহামদুলিল্লাহ’

যমুনায় নৌকাডুবি, চর থেকে ৬ জনকে জীবিত উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামালপুরের দেওয়ানগঞ্জে ভিজিএফের চাল নিয়ে ফেরার পথে যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের মধ্য আরও ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন পাঁচজন।

আজ বৃহস্পতিবার সকালে নিখোঁজ আরও ছয়জনের সন্ধান পাওয়া যায়।তারা নদীতে ভাসতে ভাসতে বিভিন্ন দ্বীপ ও চরে গিয়ে আশ্রয় নেন।

দেওয়ানগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মইনুল ইসলাম জানান, চুকাইবাড়ী ইউনিয়ন থেকে ভিজিএফের চাল নিয়ে যাওয়ার সময় গতকাল রাত ৯টার দিকে মাঝ নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ১৬ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। নৌকাটিতে ২৭ থেকে ৩০ জন যাত্রী ছিল।

বৈরি আবহাওয়ার কারণে রাত ১টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়।

এর আগে বুধবার রাত ৯টার দিকে ফুটানী বাজার ঘাট থেকে যমুনা নদীর মাঝে চর হলকা হাওড়াবাড়ী এলাকায় যাওয়ার পথে টিনের চরের কাছে মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়।

আরএম/