মুফতি আবদুল্লাহ তামিম ♦
মানুষকে আল্লাহ তায়ালা ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আর ইবাদত কিভাবে করবে সেসব শিখিয়েছেন রহমাতুললিল আলামিন, সরকারে দু আলম হজরত মুহাম্মদ মোস্তফা সা.। তিনি সকাল সন্ধ্যা অনেক আমল করতেন। দোয়া দরূদ ও বিভিন্ন নফল আমলের মাধ্যমে অনেকে মহান আল্লাহর ওলি পর্যায়ের মর্যাদা অর্জন করতে সক্ষম হোন। এসব আমলের বিনিময়ে জাহান্নাম থেকে মুক্তি, বিপদ আপদ থেকে রক্ষা ও অভাব অনটনও দূর হয়ে যায়। পরকালেও তাদের জন্য রয়েছে বিশেষ মর্যাদা।
সকাল-সন্ধ্যার আমল সম্পর্কে পবিত্র কোআনুল কারিমে মহান আল্লাহ তায়ালা বলেন,
وَسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلا ,يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اذْكُرُوا اللَّهَ ذِكْرًا كَثِيراً
‘হে ঈমানদারগণ! আল্লাহকে অধিকমাত্রায় স্মরণ করো এবং সকাল ও সন্ধ্যায় তার পবিত্রতা বর্ণনা করো।’ (সূরা: আহযাব, আয়াত ৪১-৪২)
মহান আল্লাহ তায়ালা আরো বলেন, وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ بِالْعَشِيِّ وَالْإِبْكَارِ
‘প্রশংসাসহ সকাল ও সন্ধ্যায় তোমার রবের পবিত্রতা বর্ণনা করো।’ (সূরা: মুমিন, আয়াত: ৫৫)
মহান আল্লাহ তায়ালা আরো বলেন, وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ الْغُرُوبِ
‘সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে প্রশংসাসহ তোমার রবের পবিত্রতা বর্ণনা করো।’ (সূরা: কাফ, আয়াত ৩৯)
সকাল সন্ধ্যার আমল সম্পর্কে হাদিসে- কেয়ামদের দিন উত্তম পাথেয়:
মুসলিম শরিফে বর্ণিত হয়েছে, হজরত আবু হুরাইরা (রা.) নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় ‘সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি’ পড়বে কিয়ামতের দিন তার চেয়ে উত্তম পাথেয় নিয়ে আর কেউ আসবে না।
একমাত্র সেই ব্যক্তি ছাড়া যে এ দোয়াটি তার সমপরিমাণ বা তার চেয়ে বেশি পড়েছে। নাসায়ী, তিরমিযী, মুসনাদে আহমাদ ইবনে হাম্বল ও আবু দাউদ ‘সুবহানাল্লাহিল আজিম ওয়াবিহামদিহি’ কথাটিসহ এ দুআটি বর্ণনা করেছেন। সেখানে এ কথাটিও বর্ণনা করা হয়েছে যে, সমুদ্রের বুদবুদের সমান গুনাহ হলেও তার সব গুনাহ মাফ করে দেয়া হবে।
প্রিয়নবি রাসূলুল্লাহর (সা.) এর দোয়া:
হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত তিনি বলেছেন, সন্ধ্যা হলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন,
أَمْسَيْنَا وَأَمْسَى الْمُلْكُ لِلَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ لَا إِلَهَ إِلَّا اللهُ، وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُو عَلَى كُلِّ شَيÙ