শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

কাশ্মীর নিয়ে যেসব আশঙ্কায় ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবরুদ্ধ কাশ্মীরে গণহত্যার শঙ্কা প্রকাশ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান রোববার এক টুইট বার্তায় বলেছেন, আমি আশঙ্কা করছি, নাৎসি বাহিনী থেকে অনুপ্রেরণা নিয়ে উপত্যকায় হিন্দুত্ববাদ কায়েম করছে বিজেপির মাতৃসংগঠন আরএসএস।

ইমরান লিখেছেন, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপ করা তথা কাশ্মীরের বিভাজন ঘটানোর পেছনে রয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। তাদের আদর্শ গড়ে উঠেছে নাৎসি আদর্শের উপর ভিত্তি করে।

এক সময় যে উদ্দেশ্যে ইহুদি নিধন করেছিলেন জার্মান একনায়ক অ্যাডল্ফ হিটলার, মোদি সরকারও সেভাবে কাশ্মীরে গণহত্যা চালাতে পারে বলে আশঙ্কা পাক প্রধানমন্ত্রীর।

https://twitter.com/ImranKhanPTI/status/1160478814650155009

টুইটারে ইমরান লিখেছেন, ‘ভারত অধিকৃত কাশ্মীরে কার্ফু জারি করা, দমননীতি এবং কাশ্মীরিদের উপর আসন্ন গণহত্যা যে নাৎসি ভাবাদর্শে অনুপ্রাণিত আরএসএসের আদর্শ অনুযায়ী করা, তা প্রমাণিত হচ্ছে।’

ইমরান লিখেছেন, ‘প্রশ্ন হল, মিউনিখে হিটলার যা করেছেন, তা নিয়ে যেমন গোটা বিশ্ব চুপ করেছিল, এখনও কি তেমন করবে!’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ