সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন হজ-ওমরাহ ব্যবস্থাপনায় নতুন তথ্যব্যবস্থা চালু করল সৌদি আরব

ডেঙ্গুতে ঢাবির আরেক শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরেক শিক্ষার্থী।

রোববার রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার মারা যাওয়া রিফাত হোসাইন বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

ঢাবির প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রিফাতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মরদেহ নিয়ে আসার ব্যবস্থা হচ্ছে।

মারা যাওয়া রিফাতের বন্ধুরা জানিয়েছেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অ্যাপোলো হাসপাতালে লাইফ সাপোর্টে ছিল রিফাত। ঈদের আগের দিন তার মৃত্যু হলো।

এর আগে গত ২৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ছাত্র ফিরোজ কবীর স্বাধীন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান।

আরএম/