শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

মসজিদে হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড অ্যাখ্যা দিল নরওয়ে পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নরওয়েতে মসজিদে হামলার ঘটনাকে সম্ভাব্য সন্ত্রাসী কর্মকাণ্ড বিবেচনা করছে দেশটির সরকার। পুলিশের ভারপ্রাপ্ত প্রধান রুন স্কল্ড বলেন, গ্রেফতারকৃতর বিরুদ্ধে আগে কোনও মামলা রয়েছে কি না তা এখনও নিশ্চিত নয়।

শনিবার রাজধানী অসলোর একটি মসজিদে হামলা চালায় এক বন্দুকধারী। একজন গুলিবিদ্ধ হওয়ার পর সন্দেহভাজন হামলাকারীকে আটকের কথা জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, অসলোর বায়িরাম এলাকার আল নুর ইসলামিক সেন্টারে এই হামলার ঘটনা ঘটে। মসজিদের প্রধান ইরফান মুসতাক স্থানীয় পত্রিকা বুদসটিক্কাকে বলেন, আমাদের এক সদস্যকে হেলমেট ও ইউনিফর্মধারী এক শ্বেতাঙ্গ গুলি করেছে।

তিনি জানান, সন্দেহভাজন হামলাকারীর কাছে দুটি শটগান ধরণের অস্ত্র ও একটি পিস্তল ছিল। একটি কাঁচের দরজা ভেঙে প্রবেশ করে গুলি চালানো শুরু করে ওই ব্যক্তি। তবে খুব তাড়াতাড়ি তাকে নিষ্ক্রীয় করে মসজিদের অপর এক সদস্য।

পুলিশ প্রধান জানান, ওই হামলাকারী ডানপন্থী ও অভিবাসন বিরোধী। নিজ উদ্যোগেই তিনি হামলা চালিয়েছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ