সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন হজ-ওমরাহ ব্যবস্থাপনায় নতুন তথ্যব্যবস্থা চালু করল সৌদি আরব ‘ম্যাঁয় ঠিক হুঁ আলহামদুলিল্লাহ’

লিবিয়ায় গাড়িবোমা হামলায় নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লিবিয়ার বেনগাজিতে গাড়ি বোমা হামলায় জাতিসংঘের দুজন কর্মী নিহত হয়েছে।

শনিবার একটি ব্যাংক ও শপিং মলের সামনে এই ঘটনা ঘটে। হামলার সময়ই গাড়িতে পুরে মারা যান জাতিসংঘের এক কর্মী।

আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়, বেনগাজি হাসপাতালে থাকা ওই দুই মরদেহের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে তারা লিবিয়ায় জাতিসংঘ মিশনের সদস্য। হাসপাতালের কয়েকজন কর্মী জানান, তাদের মধ্যে একজন বিদেশি নাগরিক।

হামলার সময়ই ইদুল আজহাকে সামনে রেখে সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দিয়েছেন এলএনএ কমান্ডার খলিফা হাফতার। মঙ্গলবার পর্যন্ত কার্যকর থাকবে এই ঘোষণা।

লিবিয়ায় জাতিসংঘ মিশনের মুখপাত্র জিন এল আলম বলেন, তারা তথ্য সংগ্রহের প্রক্রিয়ায় রয়েছেন।

আরএম/