শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

কোমর পানিতে দেড় কি.মি. হেঁটে ২ শিশুকে বাঁচালেন কনস্টেবল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের গুজরাটে বন্যার পানি উঠেছে কোমর সমান উচ্চতায়। সবকিছুই তলিয়ে গেছে পানিতে। আর এরকম পরিস্থিতির মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে দেড় কিলোমিটার পাড়ি দিয়ে দুই শিশুকে বাঁচিয়েছেন এক পুলিশ কনস্টেবল। তার নাম প্রুথবিরাজ সিং জাদেজা।

ঘটনাটি ঘটেছে গুজরাটের রাজধানাী আহমেদাবাদ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে মোরবি জেলার বন্যাকবলিত গ্রাম কল্যাণপুরে।

কনস্টেবলের এমন সাহসিকতার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভিডিওতে দেখা গেছে, বন্যার পানির প্রবল স্রোত উপেক্ষা করে নিজের দুই কাঁধে দুই কন্যাশিশুকে বসিয়ে হেঁটে যাচ্ছেন পুলিশের পোশাক পরা প্রুথবিরাজ। শিশু দুটিকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিতে দেড় কিলোমিটার পথ হেঁটেছেন তিনি।

কনস্টেবেল প্রুথবিরাজ সিং জাদেজার এই সাহসিকতার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও অন্যরা তাকে কুর্নিশ জানিয়েছেন। তার সাহসের প্রশংসা করে ভারতের সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ লিখেছেন, ‘কী দারুণ ও মন ছুঁয়ে যাওয়া এক ভিডিও! বন্যার পানির মধ্যে দুটি শিশুকে কাঁধে বসিয়ে দেড় কিলোমিটার হেঁটে নিরাপদ জায়গায় পৌঁছে দিয়েছেন প্রুথবিরাজ। তার এই অনবদ্য আত্মত্যাগ ও সাহসিকতাকে টুপি খোলা অভিনন্দন।’

গত ২৪ ঘণ্টায় অতি বর্ষণে গুজরাটে মৃত্যু হয়েছে ১১ জনের। এরইমধ্যে ৬ হাজার মানুষকে বন্যাবিধ্বস্ত অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

সূত্র: এনডিটিভি

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ