শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

'সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে আমাদের পক্ষ থেকে দোয়া থাকবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘মানুষের জীবনেও বড় কিছু পেতে হলে বড় ত্যাগের মধ্য দিয়ে যেতে হবে। আজ সামগ্রিকভাবে দেশের যে অবস্থা, তাতে সবার কাছে আহ্বান থাকবে খালেদা জিয়ার মুক্তির জন্য ত্যাগ শিকারের। আমাদের পক্ষ থেকে দোয়া থাকবে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রে যেন আমরা যেতে পারি।’

সোমবার সকালে ঈদের নামাজ শেষে ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়ার নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিক ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির মহাসচিব বলেন, ‘আমাদের দলের পক্ষ থেকে, দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।’

মির্জা ফখরুল বলেন, ‘পবিত্র ঈদুল অজহার মূল কথা হচ্ছে ত্যাগ। হযরত ইব্রাহিম (আ.) নিজের সন্তানকে কোরবানির মধ্য দিয়ে ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সমগ্র বিশ্বের মানুষের কাছে যা উজ্জ্বল হয়ে আছে। এটা আমাদের জন্য একটা নির্দেশনা যে, মহান আল্লাহকে পেতে হলে, তার সান্নিধ্যে যেতে হলে, অবশ্যই ত্যাগের মধ্য দিয়ে যেতে হবে।’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ