শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

কাশ্মীরের ৩৭০ ধারা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতীয় সংবিধানে ৩৭০ ধারার আওতায় কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে যে মামলা করা হয়েছে সুপ্রিম কোর্টে তার শুনানি হবে আজ মঙ্গলবার।

এ ব্যাপারে আবেদন করেছিলেন কংগ্রেসকর্মী তেহসিন পুনাওয়ালা। মামলার শুনানি হবে তিন বিচারপতির বেঞ্চে। এই বেঞ্চের প্রধান হিসেবে রয়েছেন বিচারপতি অরুণ মিশ্র। অন্য দুই বিচারপতি হলেন এম আর শাহ এবং অজয় রাস্তোগী।

এ ছাডা়ও কাশ্মীর টাইমসের একজিকিউটিভ এডিটর অনুরাধা ভাসিন অন্য একটি মামলাও দায়ের করেছেন। ৩৭০ ধারা সম্পর্কিত সিদ্ধান্ত ঘোষণার পর কর্মরত সাংবাদিকদের উপর যে বিধিনিষেধ জারি করা হয়েছে তা প্রত্যাহার করার কথা বলা হয়েছে ওই মামলায়। সুপ্রিম কোর্টে সে মামলার দ্রুত শুনানির জন্য বলা হতে পারে।

পুনাওয়ালা বলেছেন, তিনি ৩৭০ ধারা সম্পর্কে কোনো মতামত রাখছেন না, কিন্তু কারফিউ বা বিধিনিষেধ প্রত্যাহার চাইছেন। একইসঙ্গে জম্মু কাশ্মীর জুড়ে যেভাবে ফোনলাইন, ইন্টারনেট ও নিউজ চ্যানেল সম্প্রচার বন্ধ রাখা হয়েছে, সে নির্দেশ তুলে নেয়া হোক চাইছেন তিনি।

এ ছাড়াও সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, মেহবুবা মুফতিসহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের সুপ্রিম কোর্ট মুক্তি দেয়ার আদেশ দিক, এমনটাই বলা হয়েছে পুনাওয়ালার আবেদনে।

পুনাওয়ালার দাবি, কেন্দ্র যে সিদ্ধান্তগুলো নিয়েছে তা সংবিধানের ১৯ ও ২১ নং অনুচ্ছেদের পরিপন্থী।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ