শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

মাওলানা নিজামীর ইন্তেকালে ড. আ ফ ম খালিদের শোক প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মুহাদ্দিস, বাংলাদেশ তাহফীজুল কোরআন সংস্থার সাধারণ সম্পাদক মাওলানা রহমতুল্লাহ কাউসার নিজামী ইন্তেকালে শোক প্রকাশ করেন চট্টগ্রাম ওমরগনি এম, ই, এস কলেজের সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান লেখক ও গবেষক আল্লামা ড. আ ফ ম খালিদ হোসেন।

গণমাধ্যমে দেয়া এক শোকবার্তায় ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মুহাদ্দিস ও লেখক-গবেষক জনাব মাওলানা রহমতুল্লাহ কাউছার নিজামী সাহেবের ইন্তেকালে আমি গভীর শোক প্রকাশ করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা। দোয়া করি আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতে উচ্চ মাকাম নসীব করুন।

শোক বার্তায় তিনি বলেন মাওলানা রহমতুল্লাহ কাউছার নিজামী সাহেবের পুরো জীবনটা কেটেছে জ্ঞানচর্চা ও শিক্ষকতায়। ইসলামের ইতিহাস ও সংস্কৃতির উপর তাঁর লিখিত গ্রন্থাবলি বেশ তথ্যসমৃদ্ধ ও সুখ পাঠ্য।

প্রসঙ্গত, আজ (১৩ আগষ্ট) মঙ্গলবার সকালে কিডনি রোগে আক্রান্ত হয়ে স্ত্রী, ১ ছেলে ১মেয়ে, সহকর্মী, শাগরিদ ও অসংখ্য গুনগ্রাহী রেখে তিনি ইন্তেকাল করেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ