শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

মাদারীপুরে কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদারীপুরে সজল মৃধা (২৬) নামের এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে পৌরসভার হরিকুমারিয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সজল সরকারি নাজিমউদ্দিন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র ও সদর উপজেলা পূর্ব কলাগাছিয়া গ্রামের উপেন মৃধার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার হরিকুমারিয়া এলাকার একটি ভাড়া বাসায় কয়েকজন ছাত্র থাকতেন। মঙ্গলবার দুপুরে বাসার একটি কক্ষে ফ্যান ঝুলানোর রডের সঙ্গে সজলের ঝুলান্ত লাশ দেখতে পায় প্রতিবেশী। পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

জানা গেছে, গত কয়েক দিন ধরে বাবা-মার সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে মনমালিন্য চলছিল সজলের। এ কারণে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

মাদারীপুর সদর মডেল থানার এসআই মুহা. কামরুজ্জামান বলেন, ছাত্রাবাসে ঝুলন্ত লাশ দেখে এলাকাবাসী খবর দিলে ওই ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ