সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন হজ-ওমরাহ ব্যবস্থাপনায় নতুন তথ্যব্যবস্থা চালু করল সৌদি আরব

কাশ্মীরিদের সমর্থনে লন্ডনে হাজার হাজার মানুষের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাজ্যের লন্ডনে ভারতীয় হাইকমিশনের বাইরে বৃহস্পতিবার কাশ্মীরীদের প্রতি সমর্থন জানিয়ে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছেন। খবর পাকিস্তানের গণমাধ্যম ডনের।

গণমাধ্যমটি যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্সের বরাত দিয়ে জানায়, এসব বিক্ষোভকারীর হাতে থাকা ব্যানারগুলোতে লেখা ছিল- ‘কাশ্মীর পুড়ছে’, ‘কাশ্মীরকে মুক্ত কর’ এবং ‘মোদি: চা বানাও যুদ্ধ নয়’।

নারী-পুরুষ ও শিশু বিক্ষোভকারীদের অনেকে যুক্তরাজ্যের অন্যান্য শহর থেকে রাজধানীতে এসে কাশ্মীরীদের সমর্থনে আয়োজিত এই বিক্ষোভে অংশগ্রহণ করেন।

বার্মিংহাম থেকে এসে এই বিক্ষোভে অংশগ্রহণ করা কাশ্মীরী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আমিন তাহির বলেন, আমরা কাশ্মীরী ভাইদের প্রতি আমাদের সংহতি প্রদর্শন করতে চাই।

তিনি আরও বলেন, কাশ্মীর ১৯৪৭ সাল থেকে স্বাধীন হওয়ার জন্য লড়াই করছে। এখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আইন পরিবর্তনের মাধ্যমে কাশ্মীরের স্বায়ত্তশাসন কেড়ে নিয়েছে।

তবে এই বিক্ষোভ থেকে কিছু দূরে কয়েকজন মানুষের একটি পাল্টা-বিক্ষোভও দেখা যায়। এই দুই বিক্ষোভের মাঝে দূরত্ব বজায় রাখে পুলিশ।

এদিকে মোদি বৃহস্পতিবার ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশে এক ভাষণে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের সিদ্ধান্তটিকে সাহসী সিদ্ধান্ত বলে উল্লেখ করেন।

গত ৫ আগস্ট রাষ্ট্রপতির নির্দেশ জারির মাধ্যমে মোদি সরকার সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপ এবং কাশ্মীর ভেঙে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ নামের দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে।

আরএম/