সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন হজ-ওমরাহ ব্যবস্থাপনায় নতুন তথ্যব্যবস্থা চালু করল সৌদি আরব

কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তানি সেনাদের মধ্যে সংঘর্ষ, নিহত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে চলছে চরম উত্তেজনা। বানিজ্যিক ও কুটনৈতিক যুদ্ধের পর এবার সেই উত্তাপ গড়াল সীমান্তে।

কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ কন্ট্রোল বরাবর ভারত আর পাকিস্তানি বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।

আজ পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখায় ( এলওসি) ভারতীয় সেনা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে তিনজন পাক সেনা সদস্য নিহত হয়েছে।  অন্যদিকে, পাকিস্তানি বাহিনীর ছোঁড়া গোলায় পাঁচজন ভারতীয় সৈনিকের নিহত হওয়ারও খবর এসেছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) পাকিস্তান সেনাবাহিনী জনসংযোগ বিভাগের (আইএসপিআর) বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যম ডেইলি জং এ খবর দিয়েছে। 

খবরে বলা হয়, জম্মু ও কাশ্মীরের বর্তমান সঙ্কট পরিস্থিতি থেকে দৃষ্টি আকর্ষণ করতে ভারতীয় সেনাবাহিনী এলওসি-তে গুলি চালিয়েছে। ভারতীয় সেনার গুলিতে তিনজন পাক সেনা সদস্য নিহত হয়েছেন।

নিহতরা হলেন- মধ্যে রয়েছেন নায়েক তানভীর, ল্যান্স নায়েক তিমুর ও সিফি রমজান।

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্রের মতে, ভারতীয় সেনাদের হামলার প্রতিবাদে পাকিস্তান সেনাবাহিনী ভারতের বাঙ্কার ধ্বংস করেছে এবং এসময় পাঁচজন ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছে। 

আইএসপিআর সূত্রে জানা গেছে, নিয়ন্ত্রণ রেখায় বিরতি দিয়ে দিয়ে এখনো গোলাগুলি চলছে। 

আরএম/