বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

টেকনাফে সৈকতে মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের টেকনাফ উপজেলায় সমুদ্র সৈকতে নিখোঁজ এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম মোহাম্মদ আলী (১৫)।

ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড সদস্যরা বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে সদর ইউনিয়নের লম্বরী সৈকত থেকে লাশটি উদ্ধার করে।

টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা মুকুল কুমার নাথ বলেন, ‘বৃহস্পতিবার সকালে স্থানীয় জেলেদের কাছ থেকে খবর পেয়ে আমরা সেখানে যাই। সমুদ্র সৈকতের তীর থেকে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়। লাশটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

স্থানীয়রা জানান, বুধবার (১৪ আগস্ট) বিকালে টেকনাফের সমুদ্র সৈকতে ফুটবল খেলতে নেমে স্রোতের টানে মোহাম্মদ আলী ভেসে গিয়েছিল। সে টেকনাফ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রমিজ আহমদের ছেলে। সে গোদারবিল বায়তুশ শরফ দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

এ প্রসঙ্গে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস জানান, কোনও অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ