বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

বাড়ির ছাদে এডিস মশার লার্ভা, ২ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাড়ির ছাদে এডিস মশার লার্ভা পাওয়ায় বাড়ির দুই মালিককে দুই লক্ষ টাকা জরিমানা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমান আদালত।

গতকাল বুধবার রাজধানীর গুলশান-২ এর ৪৪ নং রোডের প্লট নং এন ডব্লিউ বি ২৮(১১৯) নম্বর বাড়ির ছাদে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার।

বাড়িটির মালিক ওমর ফারুক ও ওয়াসিম হাওলাদার নামের দুই ব্যক্তি। ওমর ফারুক জরিমানার এক লাখ টাকা পরিশোধ করেছেন। তবে ওয়াসিম হাওলাদার টাকা পরিশোধ না করায় তাকে গুলশান থানার মাধ্যমে কেরানীগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার জানান, ডেঙ্গু প্রতিরোধে কয়েকদিন ধরেই রাজধানী বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গুলশানের বাড়িটির ছাদে অভিযান চালালে জমে থাকা পানিতে প্রচুর এডিস মশার লার্ভা পাওয়া যায়। এছাড়া দেখা যায় ছাদটি অত্যন্ত নোংরা। যেখানে সেখানে মাটির পাত্রে পানি জমে আছে, আগাছা জন্মেছে, পড়ে রয়েছে পরিত্যক্ত খোলা টিন ও কমোড।

তিনি আরও বলেন, এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় তাই বাড়ির দুই মালিককে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ