সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন হজ-ওমরাহ ব্যবস্থাপনায় নতুন তথ্যব্যবস্থা চালু করল সৌদি আরব

মেয়র পদে ৩ সিটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে বিএনপির ‘অবিশ্বাস্য পরাজয়ের’ পর এই প্রথম কোনো নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। এর আগে বগুড়ায় নিজেদের ছেড়ে দেয়া আসনে উপনির্বাচনে জয় পায় ধানের শীষ। তিন সিটি কর্পোরেশন নির্বাচনেও ধানের শীষ প্রতীকেই ভোট করতে চায় বিএনপি।

জাতীয় নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ তুললেও তিন সিটি নির্বাচনে অংশ নিতে আগ্রহের কমতি নেই বিএনপির সম্ভাব্য প্রার্থীদের। ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রামে মেয়র পদে নির্বাচন করতে নগর বিএনপির প্রভাবশালী নেতারা মাঠ গোছানো শুরু করে দিয়েছেন।

তিন সিটিতে মেয়র পদে দলীয় মনোনয়ন পেতে অন্তত এক ডজন নেতা জোরালো তদবির শুরু করেছেন। অনেকে আবার মনোনয়ন পেতে লবিং-তদবির না করলে ভেতরে ভেতরে প্রস্তুতি নিয়ে রেখেছেন, দল মনোনয়ন দিলে আটঘাট বেঁধে নেমে পড়বেন। নেতাকর্মীদের সেই নির্দেশনাও দিয়ে রেখেছেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে মির্জা আব্বাস, আফরোজা আব্বাস ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেনের নাম শোনা যাচ্ছে।

আর ঢাকা উত্তর সিটিতে আলোচনায় আছেন গতবার দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করা আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়াল, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব ও বিএনপির শরিক এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপিতে আলোচনায় আছেন- কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর। এ ছাড়া তিন সিটিতে আরও কয়েকজনের নাম শোনা যাচ্ছে।

ইতিমধ্যে এ তিন সিটির সম্ভাব্য মেয়র প্রার্থীদের নিজ এলাকায় নানা সামাজিক কর্মকাণ্ডে ভোটারদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন দলীয় হাইকমান্ড।

কেন্দ্রের নির্দেশ পেয়ে সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনের প্রস্তুতি শুরু করেছেন। নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়সহ ঈদ উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করছেন কেউ কেউ।

মেয়র পদে নির্বাচন করার ইচ্ছা পোষণ করে লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছেও