বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

যমুনায় নৌকাডুবির ঘটনায় ৩ নারীর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীতে নৌকা ডুবে যাওয়ায় তিন নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো চারজন নিখোঁজ রয়েছেন।

গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। সারয়াকান্দির চালুয়াবাড়ী ইউনিয়নের মানিক দাইড় গ্রামের আব্দুল মজিদের মেয়ে কাজলী বেগম (২৫) ও সোনাতলা উপজেলার উপজেলার সদর ইউনিয়নের সুজাইতপুর নয়াপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে সেলিম হোসেন (২০)।

বৃহস্পতিবার মথুরাপাড়া থেকে কাজলীর মরদেহটি উদ্ধার করা হয়। নিখোঁজরা হলেন, জামালপুরের মাদারগঞ্জের চর পাকের দহ গ্রামের জাহিদুল, তার ছেলে জুনায়েদ, কয়রাকান্দি গ্রামের জহর আলী, তার মেয়ে সুরমা।

কাজলী বেগম গেল মঙ্গলবার সারিয়াকান্দি এলাকায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার বিকেলে তার লাশ কর্নীবাড়ী ইউনিয়নের মথুরাপাড়া বাজার এলাকায় যমুনা নদী থেকে উদ্ধার করা হয়। ঝড়ের কবলে পড়ে ওই নৌকাডুবিতে দুইজনের মৃত্যু হয় এবং কাজরী বেগমসহ ৫ জন নিখোঁজ ছিলেন।

এখনও চারজন নিঁখোজ আছেন। আর সেলিম হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে বিল থেকে। বিলে নৌকা নিয়ে ঘুরতে গিয়ে ডুবে মারা যান তিনি।

সারিয়াকান্দি থানার ওসি সুব্রত কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে সারিয়াকান্দি সদর ইউপির চরবটিয়ার কাছে তলা ফেটে শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় নৌকাটি।

এতে ঘটনাস্থলেই দুই নারী মারা যান। বৃহস্পতবিার কাজলী বেগম মঙ্গলবার নৌকাডুবিতে নিখোঁজ হওয়া ৫ জনের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ