সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন হজ-ওমরাহ ব্যবস্থাপনায় নতুন তথ্যব্যবস্থা চালু করল সৌদি আরব

ইউক্রেনের হোটেলে আগুনে ৮ জনের প্রাণহানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইউক্রেনের বন্দর নগরী ওদেসায় টোকিও স্টার হোটেলে আগুন লেগে আট জনের প্রাণহানি এবং আরো ১০ জন আহত হয়েছে। জরুরি সংস্থার খবরে এ কথা বলা হয়।

শনিবার আগুন লাগার ঘন্টা তিনেকের মধ্যেই অগ্নিনির্বাপক দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জরুরি সংস্থার এক বিবৃতিতে বলা হয়, আগুনে আট জনের প্রাণহানি এবং ১০ জন আহত হয়েছে।

ওদেসা কর্তৃপক্ষ বলছে, ওই এলাকা থেকে প্রায় দেড়শো লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। আগুন লাগার কারণ জানতে এবং আগুন নিরাপত্তা আইন লংঘন করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশ ফৌজদারী তদন্ত শুরু করেছে।

ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ৪৭৫ কিলোমিটার দক্ষিণে ওদেসার অবস্থান। কৃষ্ণসাগর তীরবর্তী শহরটি পর্যটকদের জন্যে আকর্ষণীয় স্থান।

-এটি