সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন হজ-ওমরাহ ব্যবস্থাপনায় নতুন তথ্যব্যবস্থা চালু করল সৌদি আরব

কমিটি করে এরশাদের আসনের প্রার্থী নির্ধারণ হবে: রাঙ্গা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গঠনতন্ত্র অনুযায়ী কমিটি গঠনের মাধ্যমে হুসেইন মুহম্মদ এরশাদের শূন্য হওয়া আসনে প্রার্থী চূড়ান্ত করবে জাতীয় পার্টি।

আজ শনিবার দুপুরে পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্যদের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।

যৌথ সভায় সিদ্ধান্ত হয়, এরশাদের আসনে যে কমিটি প্রার্থী চূড়ান্ত করবে সেই একই কমিটি সংসদে বিরোধীদলীয় নেতাও নির্বাচিত করবে। সংবাদ সম্মেলনে চামড়া নিয়ে কারসাজির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান রাঙ্গা।

এসময় মিরপুরের বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকারের প্রতি আহ্বান জানান তিনি। রাঙা ডেঙ্গুতে আক্রান্তদের যারা সরকারি হাসপাতালের মত বেসরকারি হাসপাতালে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের চিকিৎসা বিনামূল্যে চিকিৎসা দেওয়ার দাবি জানান তিনি।

-এটি