সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন হজ-ওমরাহ ব্যবস্থাপনায় নতুন তথ্যব্যবস্থা চালু করল সৌদি আরব

চামড়া নিয়ে উদ্ভট পরিস্থিতির কারণ জানালেন শিল্প সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্মরণকালের ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে কোরবানির পশুর চামড়ার বাজার।

মৌসুমি ব্যবসায়ীরা ন্যায্য দাম না পেয়ে লক্ষাধিক পিস পশুর চামড়া ফেলে দেন। যার অধিকাংশই মাটির নিচে চাপা দেয়া হয়। কিছু ভাসিয়ে দেয়া হয় নদীতে।

আজ শনিবার দুপুরে সাভার চামড়া শিল্প নগরীর বিসিক কার্যালয়ে মতবিনিময় সভায় এ সব কথা বলেন তিনি।

ট্যানারি মালিক ও আড়ৎদারদের সঙ্গে লেনদেনের জটিলতার কারণে সারা দেশে চামড়া শিল্পে এমন উদ্ভট পরিস্থিতি হয়েছে বলে জানালেন শিল্প সচিব আবদুল হালিম।

এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে ট্যানারি মালিক ও আড়ৎদার যৌথ হয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা সম্ভব বলে মনে করেন সচিব।

এ সময় উপস্থিত ছিলেন শতাধিক ট্যানারি মালিক ও বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সাধারণ সম্পাদক সাখাওয়াত উল্লাহসহ অনেকেই।

শিল্প সচিব আবদুল হালিম বলেন, ব্যবসা বাকিতে হয়, নগদে হয় আবার অগ্রিম টাকা দিয়েও করতে হয়। এটা ব্যবসায়িক মডেল। দীর্ঘদিন ধরে ট্যানারি মালিক ও আড়ৎদাররা সমন্বয় করে চামড়া ব্যবসা পরিচালনা করে আসছে।

হটাৎ তাদের মধ্যে লেনদেনের জটিলতার কারণে চামড়া শিল্পে উদ্ভট পরিস্থিতি হয়েছে। তবে ট্যানারি মালিকদের ব্যবসা পরিচালনা করতে হলে তাদের চামড়া ক্রয় করতে হবে। তাই উভয়পক্ষের আলোচনার মাধ্যমে এ সমস্যা সমাধান করা যেতে পারে।

বিটিএ সাধারণ সম্পাদক বলেন, গত দুই বছরের লোকশানের কারণে ট্যানারিগুলো খুব খারাপ অবস্থায় আছে। আশা করি আগামী বছর আমাদের ব্যবসা ভালো হবে। আমরা সব দায়-দেনা পরিশোধ করে দেব।

তিনি আরও বলেন, রাজধানীর হাজারীবাগ থেকে চামড়া শিল্প কারখানা সাভারের হস্তান্তরের সময় আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র ত্রুটির কারণে গত দুই বছর ধরে আড়ৎদারদের কাছে কিছু বকেয়া পড়েছে। অতিদ্রুত বকেয়া পরিশোধ করে তাদের সঙ্গে সু-সম্পর্ক গড়ে তোলা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ ফিনিস্ড লেদার, লেদারগুড্স অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) সিনিয়র ভাইস-চেয়ারম্যান মো. দিলজাহান ভূঁইয়া বলেন, সরকার কাঁচা চামড়া রফতানির যে সিদ্ধান্ত নিয়েছে এ ব্যাপারে আমরা বলতে চাই, আমাদের দেশে কোরবানির সময়সহ বছরব্যাপী যে চামড়াটা সংগ্রহ করি, সেই চামড়া দিয়ে আমাদের ট্যানারিগুলোর তিন থেকে à