শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

দেশকে রাজনীতিশূন্য করার পরিকল্পনা করা হচ্ছে: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েম করতে রাজনীতিশূন্যতা তৈরির পরিকল্পনা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার সকালে গুলশানে গাজীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল করিমের বিএনপিতে যোগদান অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের মানুষ যেন রাজনীতি করতে না পারে সেজন্য সরকার সুপরিকল্পিতভাবে বিরাজনীতিকরণ করছে।

সরকার আজীবন ক্ষমতা ধরে রাখতে চায় বলে অভিযোগ করেন তিনি। এ সময় খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে সবাইকে সক্রিয় হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।

দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে সরকারকে পদত্যাগ ও অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি।

বর্তমান নির্বাচন কমিশন বাতিল করে গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশনের পুনর্গঠনের মাধ্যমে নিরপেক্ষ কমিশনের অধীনে নির্বাচনের দাবি জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ