শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

মিরপুরে ক্ষতিগ্রস্তদের পাশে দাড়ান: ড.কামাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মিরপুর ঝিলপাড় বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এগিয়ে আসার জন্য সরকারসহ সব সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

আজ শনিবার দুপুরে তার নেতৃত্বে গণফোরামের একটি প্রতিনিধি দল অগ্নিকান্ডের এলাকা পরিদর্শনে যান। এ সময় তিনি এ আহ্বান জানান।

ড. কামাল হোসেন আরো বলেন, অগ্নিকান্ডের ঘটনায় বিপুলসংখ্যক মানুষ খোলা আকাশের নিচে অর্ধাহারে- অনাহারে, বস্ত্রহীন-আশ্রয়হীন হয়ে ডেঙ্গু আক্রান্ত শহরে দিনরাত পার করছে। এ ঘটনায় তিনি অত্যন্ত মর্মাহত। একটার পর একটা অগ্নিকান্ড দেখতে হচ্ছে। মানুষ কবে পাবে নিরাপদে জীবন যাপনের অধিকার?

দলের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া বলেন, প্রত্যেক মানুষের নিরাপদে বাঁচার অধিকার আছে। দায়িত্বজ্ঞানহীন ও ক্ষমতা দখলকারীরা মানবতাবোধ নিয়ে উদাসীন।

তাদের একদিন জাতির মুখোমুখি হতে হবে। মানুষ নিরাপদে শান্তিতে থাকতে চায়, লুটপাট আর দখলদারিত্ব চায় না।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন দলের নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সভাপতি পরিষদ সদস্য মোকাব্বির খান (এমপি), অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, মেজর জেনারেল (অব.) আ ম সা আ আমিন প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ