সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাছের নিচে পড়ে থাকা ফল, লাকড়ি ও পাতা নেওয়া কি জায়েজ? জামেয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত ইতিহাসে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার পেল ইসরায়েলি পার্লামেন্ট ‘দীনি শিক্ষা ও বিশুদ্ধ আকিদা প্রচারে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি’ দক্ষিণ আফ্রিকায় মুফতি শামাইল নদভীর হাতে তিনজনের ইসলাম গ্রহণ নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় হুমকি, অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধ ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদরাসায় অনুদান দেওয়া হবে: প্রতিমন্ত্রী হাবিব ইসলামিক ফাউন্ডেশনে তিন মাসের আরবি ভাষা কোর্সে ভর্তি শুরু হাদিসের দরস থেকে দাওয়াতের নেতৃত্ব—ইলম ও সাধনায় গড়া এক জীবন হজ-ওমরাহ ব্যবস্থাপনায় নতুন তথ্যব্যবস্থা চালু করল সৌদি আরব

গাজীপুরে বিস্ফোরণে দগ্ধ নারীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের সালনার কাথোরা এলাকায় এক বাড়িতে ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণের আগুনে দগ্ধ চারজনের মধ্যে এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আকলিমার মৃত্যু হয় বলে তার ছেলের বউ সাদিয়া আফরিন সাথী জানান।

তিনি জানান, শনিবার রাতে হাসপাতালে তার শাশুড়ি মারা গেছেন। সেখানে ভর্তি শ্বশুরের অবস্থাও আশঙ্কাজনক।

এর আগে শনিবার ভোরে সালনার কাথোরা এলাকার ওই বাড়িতে বিকট বিস্ফোরণে আগুন ধরে চারজন দগ্ধ হন। এদের মধ্যে মুহা. ইয়াকুব আলী মণ্ডল, তার স্ত্রী আকলিমা ও আকলিমার বাবা নূর মুহাম্মদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া ইয়াকুবের ছেলে স্বপনকে গাজীপুরের একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ইয়াকুব আলীর শরীরের শতভাগ, আকলিমার প্রায় ৯৫ শতাংশ এবং নুর মেহাম্মদের শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। এর মধ্যে আকলিমা আক্তার মারা গেছেন।

-এএ