শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

ঝিনাইদহের বারোবাজার প্রাচীন মসজিদের শহর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার বারোবাজার ইউনিয়ন। পূর্বনাম শহর মোহাম্মদাবাদ। প্রায় তিন বর্গকিলোমিটারের নগরী।

প্রাচীন স্থাপত্যের বিস্ময়কর অধ্যায়, শহর মোহাম্মদাবাদের পুরানো ইতিহাস সম্পর্কে জানা যায় প্রাচীনকালে মোহাম্মদাবাদের নাম ছিল ছাপাইনগর। হিন্দু আর বৌদ্ধ শাসকদের রাজধানী। পরবর্তী সময়ে বারোজন সহচর নিয়ে খানজাহান আলী এখানে আসেন।

সেখান থেকেই এর নাম বারোবাজার। যুদ্ধ কিংবা মহামারিতে ছাপাইনগর ধ্বংস হয়ে যায়। থেকে যায় প্রাচীন ইতিহাস। ১৯৯৩ সালে এখানকার মাটি খুঁড়ে সন্ধান মিলে পনেরটিরও বেশি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের। তার নয়টিই মসজিদ। প্রায় প্রতিটি মসজিদের সঙ্গে আছে একটি করে প্রাচীন দিঘি।

সাতগাছিয়া মসজিদ
বারোবাজারের মসজিদগুলোর সবচেয়ে বড় সাতগাছিয়া আদিনা মসজিদ। বারোবাজারের একেবারে প্রায় শেষ মাথায় পাকা সড়ক ছেড়ে হাতের ডানে গ্রাম্যপথে সামান্য সামনের দিকে চলতে হয়।

এটির শুধু দেয়াল আর নিচের অংশ অবশিষ্ট আছে। স্থানীয়রা ওপরে টিনের চালা দিয়েছে। জানা যায়, সর্বপ্রথম গ্রামের লোকজনই মাটির নিচ থেকে এই মসজিদ উদ্ধার করে। প্রায় ৭৭ ফুট লম্বা ও ৫৫ ফুট চওড়া মসজিদের পশ্চিম দেয়ালে লতাপাতার নকশা সমৃদ্ধ তিনটি মেহরাব রয়েছে।

প্রায় ধ্বংস হয়ে যাওয়া ৩৫ গম্বুজ বিশিষ্ট এ মসজিদের ভেতরে এখনও ৪৮টি পিলার দেখা যায়। লাল ইটের তৈরি এ মসজিদ দীর্ঘদিন মাটিচাপা পড়ে থাকার পর ২০০৭ সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর কিছুটা সংস্কার করে।

সুলতানি আমলে নির্মিত এ মসজিদের সঙ্গে একটি সমৃদ্ধ পাঠাগার ছিল বলে জানা যায়। মসজিদের পাশেই একটি বিরাট দিঘি। নাম পিঠেগড়া পুকুর।

গলাকাটা মসজিদ
বারোবাজার তাহেরপুর রাস্তার উত্তর পাশে অবস্থিত গলাকাটা মসজিদটি সুলতানি আমলের আরেক অনিন্দ্য সুন্দর স্থাপত্য শিল্প। প্রায় ২১ ফুট লম্বা à